বার্সেলোনা ও ক্যামব্রিলস হামলার মূল সন্দেহভাজন নিহত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

বার্সেলোনা ও ক্যামব্রিলস হামলার মূল সন্দেহভাজন নিহত

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বার্সেলোনাতে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজন মুসা ওকাবিরের নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। ক্যামব্রিলসে নিহত পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীর মধ্যে তিনিও ছিলেন। খবর বিবিসি।

Manual1 Ad Code

পুলিশ আগেই বলেছিল যে, তারা ওকাবির ছাড়াও আরও তিনজনকে খুঁজছে। যার মধ্যে ওকাবির এখন নিহত। এর আগে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

বার্সেলোনার রামব্লাসের গাড়ি হামলার গাড়িটি ভাড়া নিয়েছিলেন ওকাবির। এ হামলায় নিহত হয় ১৩ জন। বৃহস্পতিবার শহরের পর্যটনপ্রিয় এলাকায় ভীড়ের মধ্যে গাড়ি হামলা চালিয়ে এ হত্যা করা হয়।

Manual1 Ad Code

পুলিশ বলছে, সন্দেহভাজনেরা আরো সুশৃঙ্খল আক্রমণের পরিকল্পনা করছে।

Manual7 Ad Code

ওকাবির উত্তর কাতালানের স্পেনিশ নাগরিক। তিনি নিজের ভাইয়ের কাগজপত্র নিয়ে হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়েছিলেন।

পরবর্তীতে কয়েক ঘন্টার ব্যবধানে রাতে আরেকটি গাড়ি হামলা চালানোর প্রচেষ্টাকালে ওকাবিরসহ পাঁচ জন হামলাকারীকে হত্যা করে পুলিশ। এ গাড়ি হামলায় এক নারী নিহত হন, আহত হন ছয় জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code