বালিশ চাপা দিয়ে স্বামী হত্যা : পাষাণ স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

বালিশ চাপা দিয়ে স্বামী হত্যা : পাষাণ স্ত্রী গ্রেফতার

Manual2 Ad Code

murderসুরমা মেইল ডেস্ক :: রাজশাহীর বাগমারায় বালিশ চাপা দিয়ে সাজ্জাদ হোসেন (২৮) (স্বামী)কে হত্যার অভিযোগে পাষাণ স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সাজ্জাদের সঙ্গে প্রায় ৮ বছর আগের বিয়ে হয় খুশি বেগমের। তার বাবার বাড়ি মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামে। তাদের ইসাহাক নামের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি খুশি বেগম মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে কথা বললে তাদের সংসারে প্রায় বিবাদ লাগতো।

Manual4 Ad Code

এরই জের ধরে গত ঈদের কয়েকদিন আগে খুশি তার বাবার বাড়িতে চলে যান। ঈদের মধ্যে সাজ্জাদ হোসেন গিয়ে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন। এ ঘটনার সূত্র ধরে শুক্রবার রাত আড়াইটার দিকে স্বামী সাজ্জাদ হোসেনের সঙ্গে খুশির কথাকাটি হয়। এক পর্যায়ে খুশি তার স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

Manual3 Ad Code

পরে শনিবার সকালে বিষয়টি জানাজানির স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে খুশিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, স্থানীয়দের দেয়া অভিযোগের পর তাকে থানায় গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code