বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে মেয়ের বাবা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

বাল্যবিয়ে দিতে গিয়ে কারাগারে মেয়ের বাবা

Manual4 Ad Code

শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যার বিয়ে দিতে গিয়ে তার বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাত দিনের বিনাশ্রম দণ্ডাদেশ প্রাপ্ত রফিকুল পশ্চিম নকলার মৃত আবুল হোসেনের ছেলে।

Manual4 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রফিকুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার রাতে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

এ সময় কনের বাবা রফিকুল ইসলামকে কারাদণ্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code