বাসা থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার, রক্তাক্ত মেয়ে হাসপাতালে

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

বাসা থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার, রক্তাক্ত মেয়ে হাসপাতালে

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

Manual3 Ad Code

রোববার (০৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

 

Manual3 Ad Code

ওসি আরও জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Manual4 Ad Code

 

শেরে–বাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে গণমাধ্যমকে বলেন, মশিউর রহমান প্রকৌশলী ছিলেন। তিনি একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন। বছর তিনেক ধরে তার চাকরি নেই। পরে ব্যবসা করতে গিয়েও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল।

 

তিনি বলেন, ইফতারের আগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ওই সময় মশিউরের স্ত্রী ছাত্র পড়াতে বাইরে গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাবা মশিউর রহমান প্রথমে ছেলে সাহদাব ও মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

 

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ছেলে–মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়ে আত্মহত্যা করেছেন মশিউর রহমান।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code