বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৪

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৪

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।

Manual4 Ad Code

সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লস্করপুরে এ দূর্ঘটনা ঘটে।

পরে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, দুপুরে কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের চাকা পানচার হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার কাজ শুর করে।

Manual4 Ad Code

Manual4 Ad Code

পরে গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code