বিএনপির মিছিলে গুলি: সিলেটে সাবেক তিন এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

বিএনপির মিছিলে গুলি: সিলেটে সাবেক তিন এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
গত ৪ আগস্ট নগরীর সোবাহানীঘাটে বিএনপির মিছিলে হামলা ও গুলি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

 

ওই হামলায় গুরুতর আহত দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাজন আহমদ সাজু এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, আদালত এজাহার এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

Manual3 Ad Code


।আরও পড়ুন


এজহারের তথ্যানুযায়ী মামলার আসামিরা হলেন- সিদেলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, গোয়েন্দা বিভাগের উপ কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি বিভাগের প্রধান শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ কমিশনার সাক কাওসার দস্তগীর, উপপরিদর্শক পলাশ চন্দ্র দাস, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপপরিদর্শক সাইদুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মহানগর যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ শোভন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, এসআই শামীম, এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক ফরহাদ, শাবিপ্রবির কলেজ ইন্সপেক্টর তাজিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল কবিরসহ আরো অনেকে। এছাড়া মামলায় আরো ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে নগরের সোবহানীঘাট এলাকায় বিএনপি, যুবলদল ও ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ কমিশনারের নির্দেশে অন্য আসামিরা গুল বর্ষণ, ককটেল ও বোমা নিক্ষেপ করেন।

 

এতে ছাত্রজনতা ও পথচারী মারাত্মকভাবে আহত হন। বাদী নিজেও মুখে ও চোখে গুলিবিদ্ধ হন। এছাড়া শরীরে স্প্লিন্টারের ক্ষতিচিহ্ন রয়েছে দাবি করেও এজাহারে উল্লেখ করেন।

 

এর আগে সোমবার একই আদালতে সিলেটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব ও শাবিছাত্র রুদ্র সেন নিহতের ঘটনায় দুটি মামলা হয়।

Manual4 Ad Code

 

এসব মামলায়ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তিন সংসদ সদস্য, মেয়র, মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়। এছাড়া রুদ্র সেন হত্যা মামলায় শাবির সদ্য বিদায়ী উপাচার্য ফরিদ উদ্দিনসহ প্রশাসনের দায়িত্বে থাকা একাধিক শিক্ষককেও আসামি করা হয়।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code