সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
Design and developed by ওয়েব হোম বিডি