বিএনপি ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না: এরশাদ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

বিএনপি ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না: এরশাদ

Manual7 Ad Code

download (1)

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : লোগো উন্মোচন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।

সোমবার (০৯ মে) গুলশানে এক অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করেন। আগামী ১৪ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না, এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না। বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।

Manual5 Ad Code

দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান রওশন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code