সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। আর বিএনপি-জামায়াত ছাত্রদের হাতে তুলে দেয় অস্ত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করে বোমাবাজী।
শুক্রবার উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩ লাখ টাকা ব্যয়ে নয়া ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। এর ফলে শহরসহ প্রতিটি গ্রামাঞ্চলের অভিভাবকরাও তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। স্কুলগুলোতে শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পর্যাপ্ত ভবনও নির্মাণ করে দিচ্ছে সরকার।
হবিগঞ্জ-লাখাইয়ে স্কুল কলেজ নির্মাণ ও উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি স্কুল-কলেজে যাতে দুর্বৃত্তরা হস্তক্ষেপ না করতে পারে সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। কারণ, সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে তারা সক্রিয় রয়েছে। ওই দুর্র্বত্তদের রুঁখে দাঁড়াতে তিনি প্রশাসনসহ সাধারণ জনগণের প্রতি আহবান জানান।
আলহাজ্ব ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও বাছির মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উমেদনগর বার সরদার মোঃ সোনা মিয়া, সাবেক কমিশনার সামছু মিয়া, ফরিদ মিয়া, বিশিষ্ট মুরুব্বী জালাল খান, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, আজিজ মাস্টার, কুদ্দুছ মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, সজলু মিয়া, নোমান আহমেদ, মফিজ মিয়া প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি