বিএনপি দেশের স্থিতিশীল অবস্থা মেনে নিতে পারছে না : সেতুমন্ত্রী

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

বিএনপি দেশের স্থিতিশীল অবস্থা মেনে নিতে পারছে না : সেতুমন্ত্রী

Manual4 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই বলেই দেশের স্থিতিশীল অবস্থাকে বিএনপি মেনে নিতে পারছে না।

Manual2 Ad Code

রোববার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে শান্তি আছে, স্থিতিশীলতা আছে। এটা বিএনপি সইতে পারছে না। তাই স্বতঃস্ফূর্ত এবং  উৎসবমুখর পরিবেশে  পহেলা বৈশাখ উদযাপনও তাদের ভালো লাগেনি।

সেতুমন্ত্রী বলেন, কোটা সংস্কার নিয়ে  আন্দোলন গড়ে তোলার রঙ্গিন খোয়াব কর্পূরের মতো বাতাসে মিশে গেছে। তাদের হাতে আন্দোলনের কোনো ইস্যু নেই। তাদের মাঠে নামার কোনো অবস্থাও নেই।

Manual1 Ad Code

বৈশাখেও বিএনপি নোংরা রাজনীতিকে কাজে লাগিয়েছে অভিযোগ করে কাদের বলেন, পহেলা বৈশাখে সেলিব্রেশন, কালারফুল লাখ লাখ, কোটি কোটি নর-নারীর উপস্থিতি এবং গ্রাম পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। এ দিনে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বিএনপিকে কটাক্ষ করে কোনো বক্তব্য রাখেননি, কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, আমি নিজে বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তাতে বিএনপিকে আক্রমণ করে কোনো বক্তব্য রাখিনি। অথচ পহেলা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। এটা অত্যন্ত দুঃখজনক।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code