বিএনপি নেতা আসলাম ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

বিএনপি নেতা আসলাম ৭ দিনের রিমান্ডে

Manual8 Ad Code

Aslamসুরমা মেইল নিউজ : সরকার বিরোধী ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ মে) বিকালে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়। আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম শারাফুজ্জামান আনসারী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী এ রিমান্ড আবেদন করেন।

Manual8 Ad Code

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আসলাম চৌধুরী গত ৫ থেকে ৯ মার্চ বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের কাজে ভারতে যান। ভারতে থাকার সময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কবহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আসামি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ষড়যন্ত্রের নীলনকশা করেন। এই নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবেই সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য সন্ত্রাস, নাশকতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন, যা দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ও রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা গ্রহণ করেন এবং এর জন্য সহযোগিতা চান।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে থেকে তাকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

Manual4 Ad Code

বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত বলে অভিযোগ ওঠার পর রোববার দুপুরে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

Manual4 Ad Code

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ‘ষড়যন্ত্র’ করছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code