বিএনপি নেতা জি কে গউছ রিমান্ডে

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

বিএনপি নেতা জি কে গউছ রিমান্ডে

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

Manual4 Ad Code

 

বুধবার (৩০ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন।

 

এদিন সাধারণ ডায়েরী (জিডি) মূলে গউছকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কোতয়ালী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর আফতাবুল ইসলাম। এ সময় আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জি কে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৫ সালে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের সাথে যোগসাজসে হবিগঞ্জ সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। হত্যার ষড়যন্ত্রের মূল রহস্য উদঘাটন এবং এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে তার দশ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

Manual3 Ad Code

 

এর আগে, গত ২৯ আগস্ট বিকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

(সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code