সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
বিনোদন ডেস্ক: বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খান এখন ঢাকায়। আজ বুধবার বেলা ১১টা ২৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। মুখভর্তি দাঁড়ি, কলাপাতা রঙের ব্লেজার, স্কার্ফ, ছাইরঙা ক্যাপ, দুই কানে দুল, পুরনো আমলের রোদচশমা-এমন সাজসজ্জা নিয়েই ঢাকায় পা রেখেছেন ইরফান।
তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালনায় ‘ডুব’ ছবিতে অভিনয়ের জন্যই ইরফানের এই ঢাকা সফর।
আগামী ২০শে মার্চ থেকে শুরু হয়ে এর চিত্রায়ন হবে টানা ২৫শে এপ্রিল পর্যন্ত। ছবিতে ইরফানের পাশাপাশি অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র প্রমুখ। উল্লেখ্য, ৪৯ বছর বয়সী অভিনেতা ইরফানের এটিই প্রথম বাংলাদেশে সফর। ‘ডুব’ ছবির জন্য তিনি বাংলা শিখছেন।
বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন তিনি। ইরফান জানান, ফারুকীর মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের সঙ্গে পরিচিত তিনি। ‘ডুব’ ছবিটিতে তার চরিত্র পছন্দ হওয়ার কারণেই অভিনয়ে রাজি হয়েছেন ইরফান। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফান খান নিজে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি