বিজয়নগর থেকে বিপুল পরিমান ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৭

বিজয়নগর থেকে বিপুল পরিমান ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

Manual5 Ad Code

বি-বাড়ীয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমান ইয়াবা ও মোটরসাইকেলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual8 Ad Code

বুধবার (০১ নভেম্বর) সকাল পৌণে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জেলার বিজয়নগর থানাধীন এলাকার রাস্তার উপর থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো: আয়নুল আমীন উরফে নাহিদ (২৪) ও পলাশ কর (২৫)।

এসময় তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৮শ ৫০ টাকা, ৩টি মোবাইলফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

Manual1 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃতদের বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code