বিদেশে পালানোর সময় বিমানবন্দরে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
সৌদি আরব যাওয়ার সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমজাদ আলীকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাঁকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

Manual6 Ad Code

 

গ্রেপ্তার আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া গত ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual7 Ad Code

 

পুলিশ ও স্থানীয়রা জানান- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code