বিদেশ ফেরত স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৬

বিদেশ ফেরত স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

Manual5 Ad Code

download (2)সুরমা মেইল নিউজ : বিদেশ ফেরত স্বামীর হাতে আয়শা সিদ্দীকি টুকটুকি (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১১ জুন) সন্ধ্যায় খুলনার টুটপাড়ায় মেয়ের বাড়ির ছাদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতর স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Manual1 Ad Code

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক আহমেদ জানান, সৌদী প্রবাসী নুরুন্নবী ভুইয়া ৬দিন আগে দেশে অসেন। গত ৫দিন ধরে মেয়ের টুটপাড়ার বাড়িতেই তিনি অবস্থান করছিলেন। শনিবার সন্ধ্যায় ইফতারির সময় নুরুন্নবী তার স্ত্রীকে একতলা ভবনের ছাদে গিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করে। এই সময় নিহতের বোন চিৎকার করলে এলাকাবাসী নুরুন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Manual8 Ad Code

নিহতর স্বামী নুরুন্নবী পুলিশকে জানান, তার স্ত্রীর সাথে পর পুরুষের সম্পর্ক রয়েছে বলে সে সন্দেহ করতো। তাই ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।

Manual6 Ad Code

নিহত গৃহবধূ আয়শা সিদ্দীকির লাশ ময়নাতদন্তর জন্য খুলনা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code