বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual1 Ad Code

সোমবার (২৬ জুন) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান-আল-আলম।

 

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৫ জুন) দুপুর পৌণে ১২টার দিকে শ্রীমঙ্গলের থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল ক্যাম্প’র আভিযানিক দল।

Manual4 Ad Code

 

এ সময় তার কাছ থেকে নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট ও নগদ টাকা জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

গ্রেফতারকৃত রানা ভট্টাচার্য্য (৩১) শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া (৩নং পুল) এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য্য এর ছেলে।

 

র‌্যাব-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রানা জানায়- ঈদের আগ মুহুর্তে এই কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code