বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে প্রায় ১০ বছর পর গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Manual1 Ad Code

রাজধানীর গুলশান এলাকা থেকে রোববার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

Manual5 Ad Code

 

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২১ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

Manual5 Ad Code

 

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ২১ আসামির আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

 

ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোশাররফ পলাতক ছিলেন। ২০১৭ সালে হাইকোর্ট তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিলেন।

 

Manual2 Ad Code

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল রোববার বিকেলে গুলশান এলাকা থেকে মোশাররফ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code