সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলার পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান ইন্তাজ এন্ড সন্স (রড সিমেন্ট এর দোকান) এর সত্ত্বাধিকারী ও বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইন্তাজ আলী অসুস্থ।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাতে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আলহাজ্ব ইন্তাজ আলী বড় ছেলে বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র চেয়ারম্যান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি মিছবাহ উদ্দিন পিতার সুস্থতা চেয়ে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি