বিশ্বম্ভরপুরে হাঁস তাড়িয়ে দেয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

বিশ্বম্ভরপুরে হাঁস তাড়িয়ে দেয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাস উপজেলার পলাশ ইউনিয়নের জয় কুমার দাসের ছেলে।

 

জানা যায়, দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এনিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। ওই সময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস।

 

এ সময় স্থানীয়দের শোরগোলে পালিয়ে যায় ঘাতক অজিত দাস। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলে মর্গে পাঠায় পুলিশ।

 

নিহতের পিতা জয় কুমার দাস বলেন, এই পুকুরে সবাই গোসল করে সেজন্য এখানে হাঁস নামানো হয় না আমার ছেলে নিষেধ করতে গিয়েছিলো আর এই জন্য আমার ছেলেকে মেরে ফেলতে হবে? আমি আমার ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Manual5 Ad Code

 

নিহতের ঘটনায় ঘাতক অজিত দাসের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন নিহত রঞ্জিতের পিতা জয় কুমার দাস।

Manual8 Ad Code

 

বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক অজিত দাসকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএসডি)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code