বিষ্ফোরক আইনে সাবেক পানিসম্পদ মন্ত্রী জেল হাজতে

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

বিষ্ফোরক আইনে সাবেক পানিসম্পদ মন্ত্রী জেল হাজতে

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিষ্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পেরণ করেছে আদালত।

Manual1 Ad Code

 

শুক্রবার (১৬) আগষ্ট রাত সাড়ে ১০টায় সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে সাদা পোশাকধারী পুলিশের একটি দল। শনিবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারক রাজিব কুমার রায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

Manual3 Ad Code

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদি হয়ে গতকাল সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা অনেককে আসামী করে মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসুচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামীরা শিক্ষর্থীদের উপর হামলা চালায় এবং ককটেল বিষ্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত।

 

(সুরমামেইল/এমআই)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code