সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ১১, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের রাজস্থান রাজ্যে ঝড়ের প্রকোপে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে ৪ শিশুসহ অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
বুধবার রাতে রাজস্থানের ভরতপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
স্থানীয় পুলিশ বলছে জয়পুরের পশ্চিমাঞ্চলীয় একটি শহর ভারতপুরে সংঘটিত এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় গণমাধ্যম বলছে সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিলো। কিন্তু প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কারণে অতিথিরা একটি টিনের ঘরে আশ্রয় নিয়েছিলো এবং এক পর্যায়ে সেই ঘরের দেয়াল ধ্বসে পড়ে।
পরে পুরো ঘরটির নীচেই চাপা পড়ে বিয়েতে আসা অতিথিদের অনেকে। ওই দেয়ালের পাশে বিয়ের জন্য আনা খাবার মজুদ রাখা ছিলো।
আহতদের তাৎক্ষনিক ভাবে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। দেয়ালটি ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল।
Design and developed by ওয়েব হোম বিডি