বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন কবরী

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন কবরী

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ‘গার্ড অব অনার’ প্রদান শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর কবরীকে দাফন করা হয়।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের। ঢালিউড ইন্ডাস্ট্রি হারালো আরেক অভিভাবক।

 

Manual7 Ad Code

টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

 

বাংলা চলচ্চিত্রে কবরী এক বিস্ময় আর সৌন্দর্যের প্রতীক। অভিনয়ের মাধ্যমে রূপালি সুতোয় কেড়েছেন দর্শকের মুগ্ধ দৃষ্টি। ‘সুতরাং’ ছবিতে ১৪ বছর বয়সে মিনা পাল নামের এক কিশোরী তার ভুবন ভোলানো হাসির যে অচ্ছেদ্য মায়ায় বেঁধেছিলেন এ দেশের সিনেমা দর্শকদের; তার ঘোরে বাঙালি মুগ্ধ হয়ে থাকে পরবর্তী ৫৬ বছর।

 

Manual8 Ad Code

সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত ‘সুতরাং’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নায়িকা কবরীর আবির্ভাব, মিনা পাল নাম বদলে প্রথম ছবিতেই কবরী হিসেবে তার আত্মপ্রকাশ ও বাঙালির হৃদয় জয়ের যাত্রা শুরু। ১৯৬৪ সালের ২৪ এপ্রিল মুক্তি পায় ছবিটি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code