বোরকা নিষিদ্ধ করলো আইএস!

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

বোরকা নিষিদ্ধ করলো আইএস!

Manual4 Ad Code

download (1)আন্তর্জাতিক ডেস্ক :: এক সময় জনসম্মুখে মুখমণ্ডল খোলা রাখার কারণে আইএস নারীদের হত্যা ও প্রহার করতো। এবার সেই তারাই উত্তর ইরাকে নারীদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে!

Manual7 Ad Code

বোরকা পরিহিত এক নারী আইএসের দুই সদস্যের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ জঙ্গি গোষ্ঠীটির। সেই অভিযোগের ভিত্তিতে বোরকা নিষিদ্ধ করলো ইসলামপন্থি জঙ্গি সংগঠনটি।

Manual7 Ad Code

আল-শিরকাত শহরে অজ্ঞাত নারীর হাতে দুই আইএস সদস্য নিহিত হওয়ার কারণে জঙ্গি গোষ্ঠীটি তাদের মূল ঘাঁটিতে বোরকা পরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।  আল-শিরকাত ২০১৪ সালের জুন থেকে আইএসের দখলে রয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ মসুলের সালাউদ্দিন শহরে আইএস তার সদস্যদের বোরকা পরা নারীদের বিষয়ে সতর্ক থাকার পরমর্শ দিয়েছে। তবে ইরানি নিউজ নেটওয়ার্ক ব্রিটেনের আইবিএম টাইমসের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।- ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code