বৌদ্ধ ভিক্ষু হত্যা: ৩ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

বৌদ্ধ ভিক্ষু হত্যা: ৩ জনকে আটক করেছে পুলিশ

Manual8 Ad Code
download
সুরমা মেইল নিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রহিম (২৬), জিয়াউল হক (২৫) ও সামং চাক (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান- বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় চাক সম্প্রদায়ের একজনসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যায় তার ছেলে অং সাথোয়াই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহারে ভিক্ষু ধাম্মা ওয়াসার (৭০) লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলা ও ঘাড়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। দুই বছর আগে ভিক্ষু হওয়ার আগে তার নাম ছিল মং শৈ উ চাক।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code