ব্রাজিলে কারাগারে সংঘর্ষ: নিহত ১০

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

ব্রাজিলে কারাগারে সংঘর্ষ: নিহত ১০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় নাটাল শহরে সবচেয়ে বড় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে দাঙ্গাকারীরা। কারাগারে দাঙ্গা, সংঘর্ষ, বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রের (গ্যাং) এই দাঙ্গায় বেশ কয়েকজন বন্দির শিরশ্ছেদ করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।

রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের নাটাল শহরের আলকাকুজ কারাগারে শনিবার এই দাঙ্গা শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে পুলিশের অভিযান শুরু হবে।

Manual7 Ad Code

চলতি বছরের প্রথম মাসে এটি কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা। বছরের শুরুতে আমাজোনাস ও রোরাইমায় কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ১০০ বন্দি।

শক্তিশালী একটি গ্যাংয়ের সদস্যরা শনিবার বিকেলে কারাগারের বিভিন্ন অংশে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের ওপর হামলা শুরু করলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ব্রাজিলের কারা কর্তৃপক্ষের সমন্বয়ক জেমিলটন সিলভা জানিয়েছেন, শিরশ্ছেদ অবস্থায় তিন বন্দিকে দেখেছেন তারা।

Manual2 Ad Code

দাঙ্গা শুরু হওয়ার পর কারাগারের বাইরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের কারা ব্যবস্থার কমান্ডার মেজর ওয়েলিংটন ক্যামিলো জানিয়েছেন, রোববার সকাল নাগাদ কারা ভবনে প্রবেশ করবে পুলিশ। অনেক লোক মারা গেছে। তবে এখনই তারা কারাগারে ঢুকতে পারছেন।

Manual7 Ad Code

তিনি আরো জানান, কোনো বন্দি পালিয়ে যায়নি। বন্দিদের আত্মীয়-স্বজন কারাগারের বাইরে জড়ো হয়েছেন। ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চাইছেন তারা।

ব্রাজিলের কারাগারগুলোতে দাঙ্গা নতুন কিছু নয়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি কারাগারে রাখায় পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বড় বড় কারাগারে অঘোষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে ভয়ানক গ্যাংগুলো।

Manual2 Ad Code

এ বছরে কারাগারে দাঙ্গার ঘটনা আগের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ নিয়েছে। বিষয়টি সমাধানে প্রেসিডেন্ট মাইকেল তেমেরের ওপর চাপ সৃষ্টি হয়েছে। আমাজোনাসের কারাগারে দাঙ্গার পর সরকার ঘোষণা করে, আরো পাঁচটি কারাগার নির্মাণ করা হবে এবং অপরাধচক্র দমনে নতুন গোয়েন্দা ইউনিট খোলা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code