ব্রিটেনে যৌনসহ নানা অপরাধে যুদ্ধ ফেরত ২৬০০ সেনা গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

ব্রিটেনে যৌনসহ নানা অপরাধে যুদ্ধ ফেরত ২৬০০ সেনা গ্রেফতার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রিটেনে গত বছর যুদ্ধ ফেরত প্রায় দুই হাজার ছয়শ’ সেনাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে অংশ নেয়ার জন্য ব্রিটিশ এসব সেনা আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ-ফেরত এ সব সেনা যৌন অপরাধসহ নানা অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়ার পর তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

ব্রিটিশ আইন মন্ত্রণালয়ের দেয়া তথ্যে আরো বলা হয়েছে, দেশটির মোট কারাবন্দির চার থেকে পাঁচ শতাংশই যুদ্ধ-ফেরত সেনা। এতে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের অংশ নেয়া ব্রিটিশ সেনাদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি দেশটিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Manual1 Ad Code

২০১৫ সালের জানুয়ারিতে যুদ্ধ-ফেরত ব্রিটিশ সেনা ব্যবস্থাপনা পর্যালোচনা করে উদ্বেগ প্রকাশ করে দেশটির ফৌজদারি ব্যবস্থা। এরপরই ব্রিটিশ আইন মন্ত্রণালয় দণ্ডপ্রাপ্ত সাবেক সেনাদের চিহ্নিত করতে শুরু করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code