ব্রিটেনে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

ব্রিটেনে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, গ্রেপ্তারকৃত কারো পরিচয় প্রকাশ করেনি কিন্তু এই ঘটনায় ইসলামপন্থীদের দায়ী করছে পুলিশ।

Manual6 Ad Code

লন্ডন মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত উপ-কমিশনার ও কাউন্টার টেরোরিজমের প্রধান মার্ক রোলি বলেন, বুধবার রাত থেকে কয়েকশ গোয়েন্দা কাজ শুরু করেছে। তারা ছয়টি সন্দেহভাজন জায়গার খোঁজ পেয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এক ব্যক্তি একটি প্রাইভেটকার চালিয়ে ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর তুলে দেন। এরপর রেলিংয়ের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। সেখান থেকে নেমে তিনি ওয়েস্টমিনস্টার প্রাসাদের ফটকে ভেতরে চলে যান এবং এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এসময় সন্দেহভাজন ওই হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।

Manual4 Ad Code

এক বিবৃতিতে রোলি বলেন, বামিংহাম, লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তদন্ত অব্যাহত রয়েছে এবং থাকবে। আমরা ধারণা করছি, হামলাকারী একজনই ছিল এবং তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছিল। তবে এই মুহূর্তে আমাদের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই।

এদিকে প্রাথমিক ভাবে এই হামলায় মোট তিনজন বেসামরিক নাগরিক নিহতের কথা বলা হলেও রোলি তার বিবৃতিতে মাত্র একজনের কথা উল্লেখ করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code