ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান-নাসরিন

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান-নাসরিন

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
থাইল্যান্ডে এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ আজ (শনিবার) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

 

Manual6 Ad Code

রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।

 

Manual5 Ad Code

রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের। কিছুক্ষণ পর নাসরিন, দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল।

Manual6 Ad Code

 

যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম। ফলে সেই ফাইনালে স্বর্ণ বাংলাদেশেই আসছে৷

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code