ভারতে ট্রেন দুর্ঘটনায় খালেদা-ফখরুলের শোক

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

ভারতে ট্রেন দুর্ঘটনায় খালেদা-ফখরুলের শোক

Manual2 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের কানপুরে ‘পাটনা-ইন্দোর এক্সপ্রেস` ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual1 Ad Code

রোববার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় খালেদা বলেন, ভারতের কানপুর থেকে ১০০ কি.মি. দূরে পুখরানে ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হয়ে এ পর্যন্ত ১০৭ যাত্রী নিহত ও ১০০ জন আহত হওয়ায় গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। এ শোকাবহ ঘটনায় ভারতের সরকার, সে দেশের জনগণ ও হতাহতের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code