ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৯১

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৯১

Manual3 Ad Code

download-2

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের কানপুরের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে ৯১–তে পৌঁছেছে। আহত হয়েছে দেড় শতাধিক। হতাহত যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।

টাইমস অব ইন্ডিয়া ও এএফপির খবরে জানা যায়, কানপুরের পাক্রায়ন এলাকার কাছে রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সে সময় বেশির ভাগ যাত্রীই ঘুমাচ্ছিল।

কানপুর পুলিশের আইজি জাকি আহমেদ জানান, এ পর্যন্ত ৬৩ জন নিহত হয়েছে। নিহত যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আহত যাত্রীদের আনা-নেওয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

Manual2 Ad Code

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বেশ কয়েকটি বাস দুর্ঘটনাস্থলে গিয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলো একটি আরেকটির ওপর পড়ে রয়েছে।

উত্তর প্রদেশের এডিজি দলজিৎ সিং চৌধুরী জানান, অনেক যাত্রীই গুরুতর আহত। ভারী যন্ত্র দিয়ে বগিগুলো কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।

নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানান, এসটু বগিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা যাত্রীদের হতাহত হওয়ার আশঙ্কা বেশি। তিনি আরও জানান, জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত চারটি বগিও লাইনচ্যুত হয়েছে।

কানপুর রেঞ্জের ডিআইজি রাজেশ মোদক বলেন, ট্রেনের দুটি বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Manual8 Ad Code

ভারতের রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেন, দুর্ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক দল কাজ করছে। জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তাঁরা সব সময় যোগাযোগ রাখছেন।

Manual2 Ad Code

এনডিটিভির খবরে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক জানিয়ে বলেছেন, দুর্ঘটনার বিষয়ে তিনি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দুর্ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী পাঠানো হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের ডিজিকে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

বিশ্বের অন্যতম বড় রেল যোগাযোগব্যবস্থা রয়েছে ভারতে। সেখানে দূরের ভ্রমণে রেলপথই প্রধান মাধ্যম। কিন্তু রেলের অবকাঠামা​গত দুর্বলতা রয়েছে। প্রায়ই বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code