ভারত ‘গোপন পরমাণু নগরী’ : পাকিস্তান

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

ভারত ‘গোপন পরমাণু নগরী’ : পাকিস্তান

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত ‘গোপন পরমাণু নগরী’ গড়ে তুলছে বলে দাবি করে পাকিস্তান আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ভারতের আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Manual1 Ad Code

পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার ব্রিফিংয়ের সময়ে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তার ভাষায়, ভারতের এই কথিত যুদ্ধকামী পদক্ষেপ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট করবে।

Manual6 Ad Code

পাক পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, বিবৃতির ভাষায়, পাকিস্তানের ভেতর সন্ত্রাসবাদের তহবিলের যোগান দিচ্ছে ভারত। এ সংক্রান্ত তথ্য-আলামত এরই মধ্যে জাতিসংঘের কাছে তুলে ধরা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়েছে, ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানের নীতিতে প্রতিশ্রুতিবন্ধ পাকিস্তান। পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টায় ভারত ব্যর্থ হয়েছে দাবি করে আরো বলা হয়, শান্তির পথে পাকিস্তানের অনুরূপ পদক্ষেপ ভারতের নেয়া উচিত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code