ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৪

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৪

Manual8 Ad Code

download-1আন্তর্জাতিক ডেস্ক :: ভারত-পাকিস্তানের কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখার হিমালয় অঞ্চলে ফের দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভারতীয় সৈন্যসহ চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসক চৌধুরী মুহাম্মদ আলতাফ দাবি করেন, পাকিস্তান সীমান্তের ভেতরে একটি গ্রামকে লক্ষ্য করে ভারতীয় সৈন্যরা শেল ও মর্টার নিক্ষেপ করে।

Manual7 Ad Code

‘এরমধ্যে একটি শেল সীমান্তের ওই গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এতে এক নারী ও তার মেয়ে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।’

Manual6 Ad Code

তিনি বলেন, এ ঘটনায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সৈন্যদের গুলিতে আমাদের এক সৈন্য নিহত হয়েছেন।

Manual4 Ad Code

এর আগে গত সোমবার একই এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code