ভারত হারলেই নগ্ন হব আমি, আফ্রিদিকে আরশি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬

ভারত হারলেই নগ্ন হব আমি, আফ্রিদিকে আরশি

Manual5 Ad Code

images (3)

বিনোদন ডেস্ক: আরশি খানের চুমু তো ছিলই, এবার আরও এক তোওফা পাকিস্তান থেকে উড়ে এল ক্যাপ্টেন আফ্রিদির জন্য। “ভারতকে একবার হারিয়ে দাও আফ্রিদি, আমি পাকিস্তানের মানুষের জন্য নগ্ন হব”। ফেসবুকে এই ভাবেই বিস্ফোরক উপঢৌকনের ডালি খুলে দিলেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ।

Manual5 Ad Code

সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে পাকিস্তান দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই মডেল। ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গেই গোটা পাকিস্তানে ছড়িয়ে পরে কান্দিলের ফেসবুক ভিডিও। যুযুধান ভারতীয় ফ্যানদের হাতে সেই ভিডিও আসতেই ইন্টারনেট জগতের মানুষের মনে পড়ে ‘পুনম স্মৃতি’। ভারত বিশ্বকাপ জিতলে স্ট্রিপ করবেন পুনম, এমন প্রতিশ্রুতিই ছিল পুনমের। ভারত বিশ্বকাপে জয় হাসিল করে। শর্তমত স্ট্রিপের জন্য তৈরিও ছিলেন পুনম। বাঁধ সাধে বিসিসিআই। এমনকি আইপিএলেও পুনমের স্ট্রিপিং প্রতিশ্রুতিতে তোলপাড় হয়েছিল গোটা দেশ। শাহরুখকে তাঁর ভীষণ পছন্দ। তাই কিং খানের দল KKR জিতলে স্ট্রিপিং করবেন পুনম, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন পুনম।

Manual8 Ad Code

এবার ‘পাকিস্তানের পুনম’ এল জনসমক্ষে। গোটা দেশে হৈ হৈ রৈ রৈ চলছে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান কখনই ভারতকে হারাতে পারেনি। এবারের ভারত ব্রিগেড ধারে ও ভাড়ে ১০ গুণ এগিয়ে পাকিস্তানের থেকে। তাই কান্দিল বালোচের প্রতিশ্রুতিই বোধহয় রয়ে যাবে…

ক্রীড়ামঞ্চে দেশ জিতলে নগ্ন হওয়ার বিস্ফোরক উপঢৌকনের ডালি নতুন নয়। কোপা আমেরিকা থেকে ফুটবল বিশ্বকাপ, দেশ জিতলে নগ্ন হওয়ার কথা এর আগেও শোনা গিয়েছে পর্তুগাল মডেল থেকে ভেনিজুয়েলার সুন্দরীদের মুখে।-২৪ ঘন্টা ডটকম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code