ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৯

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৯

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর (৫০)। এ নিয়ে জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

 

জানা গেছে, ভোরে পাহাড়ের একটি অংশ ধসে আলী আকবরের বসতঘরের ওপর পড়ে। এতে তিনি ও পরিবারের আরও দুই সদস্য মাটিচাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এর আগে রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত ৩টার দিকে পাহাড়ধসে মারা যান উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩)। এছাড়া একই রাতে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

অন্যদিকে, পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পে পাহাড়ধসে নিহত হন মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাস (৪)।

 

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Manual4 Ad Code

 

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করা হচ্ছে।

 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code