ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে‌ বিষপান করে আত্মহত্যা করেছেন রাজন নামে এক প্রেমিক। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

রাজন মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলমের ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Manual6 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘ সময় গল্প করতে দেখা যায়। এক পর্যায়ে হঠাৎ ছেলেটি সাথের মেয়ের সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৌলভীবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

Manual8 Ad Code

 

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code