ভুয়া এভারেস্ট বিজয়ী পুলিশ দম্পতি বরখাস্ত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭

ভুয়া এভারেস্ট বিজয়ী পুলিশ দম্পতি বরখাস্ত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পুনের এক কনস্টেবল দম্পতি এভারেস্ট জয় নিয়ে ভুয়া ছবি শেয়ার করে চাকরিচ্যুত হয়েছেন। দিনেশ রাথোর ও তার্কেশ্বরি রাথোর গত বছর মে মাসে এভারেস্ট জয়ের খবর শেয়ার করেন।

পরে তদন্ত করে দেখা যায়, সেগুলো আসলে ভুয়া ছবি। এরপর সোমবার তাদের বরখাস্ত করা হয়। খবর এনডিটিভির।

Manual4 Ad Code

মহারাষ্ট্র পুলিশের এডিশনাল কমিশনার সাহেবরাও পাতিল জানান, এভারেস্ট জয় নিয়ে এই দম্পতি ভুয়া খবর দিয়েছেন, ছবি জালিয়াতি করেছে। ভুল তথ্য সরবরাহ করে তারা মহারাষ্ট্র পুলিশের সুনামহানি করেছেন।

এজন্য তদন্ত শেষে তাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত বছর ৫ জুন ভারতীয় এই দম্পতি দাবি করেছিল, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে তারা এভারেস্ট জয় করেছেন।

কিন্তু স্থানীয় পর্বতারোহীরা জানান, এই দম্পতি চূড়াতে উঠতে পারেননি এবং সর্বোচ্চ চূড়ায় উঠার ভুয়া ছবি শেয়ার করেছেন।

Manual3 Ad Code

একই বছর আগস্ট মাসে নেপাল সরকার এই দম্পতির বিরুদ্ধে ১০ বছরের জন্য নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পুনের শিবাজিনগরে এই পুলিশ দম্পতি কর্মরত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code