ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম বিজয়ী

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম বিজয়ী

Manual2 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি। মোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৮ শতাংশ।

Manual1 Ad Code

 

৭ জানুয়ারি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন। শনিবার সেই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

 

এই কেন্দ্রে ৩ হাজার ৩২ ভোটের মধ্যে ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। ফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code