মসজিদে নিরাপত্তা বাড়ানোর আহ্বান রুশনারার

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০১৭

মসজিদে নিরাপত্তা বাড়ানোর আহ্বান রুশনারার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে গাড়ি দিয়ে হামলার ঘটনায় মর্মাহত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এই ভয়াবহ হামলার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে শঙ্কিত মসজিদগুলোর পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানান রুশনারা আলী। যেকোন সমাবেশে আগতদেরও বাড়তি নিরাপত্তা বিধানের আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

একজন মুসলিম হিসেবে মুসলিম সম্প্রদায়ের প্রতি এই ‘জঘন্য হামলার’ তীব্র নিন্দা জানান লেবার পার্টির এমপি রুশনারা আলী। রমজান মাসে নিরীহ মানুষদের লক্ষ্য করে কাপুরুষোচিত এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি আক্রান্ত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ভয়াবহ এই হামলায় তিনি ‘গভীরভাবে মর্মাহত ও দুঃখিত’ উল্লেখ করে এক বিবৃতি দেন। কাপুরুষোচিত এই হামলার এবং বিভাজন সৃষ্টিতে সচেষ্ট সকল ধরণের কট্টরপন্থার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code