মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৬) নামের মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

 

রোববার (১৩ এপ্রিল) সকালে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত আজাদ পৌর এলাকার জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন খছরু বলেন, কালাম আমাদের এলাকার বাসিন্দা। সে ব্রাহ্মণবাজার জামে মসজিদের মুয়াজ্জিন ও সানী ইমামের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনের এ ঘটনা শুনে আমরা গিয়ে উদ্ধার করি।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিল। এসময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন কালাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code