মসুল উদ্ধারের পথে বাশিকায় তীব্র লড়াই : ৭৭৩ জন নিহত

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

মসুল উদ্ধারের পথে বাশিকায় তীব্র লড়াই : ৭৭৩ জন নিহত

Manual6 Ad Code

blast-1-620x330আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনরুদ্ধারের লড়াইয়ে কুর্দি পেশমেরগা বাহিনী গুরুত্বপূর্ণ বাশিকা শহর তিন দিক দিয়ে ঘিরে ফেলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর সাঁড়াশি হামলা চালিয়ে যাচ্ছে। মসুল থেকে মাত্রা ১২ কিলোমিটার দূরে শহরটি আইএসের গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। আত্মঘাতী হামলার আশঙ্কায় পেশমেরগা যোদ্ধারা খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

গত এক সপ্তাহের মসুল যুদ্ধে প্রত্যাশার চেয়েও বেশি জায়গা মুক্ত করার দাবি করেছে ইরাক সরকার। জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টার থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭৭২ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। ৭৮টি শহর ও গ্রাম মুক্ত করা হয়েছে। আইএসের বিস্ফোরকবোঝাই ১৭২টি যান ও দুটি বোমা তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দূর নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে প্রায় ৪০০ পেতে রাখা হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে ইরাকি সেনাবাহিনী বাশিকা মুক্ত করার অভিযানে তুর্কি বাহিনীর অংশ নেওয়ার দাবি নাকচ করে দিয়েছে। তুরস্কের সরকার রবিবার জানায়, পেশমেরগার অনুরোধের পরিপ্রেক্ষিতে তুর্কি সেনারা বাশিকার কাছে অবস্থান নিয়ে আইএসের অবস্থানের ওপর বোমাবর্ষণ করছে।

Manual4 Ad Code

এ নিয়ে পেশমেরগা বাহিনী দ্বিতীয়বারের মতো বাশিকা অবরোধ করল। গত সপ্তাহে শহরটির ভেতর থেকে বিপুল অস্ত্রে সজ্জিত আইএসের তীব্র প্রতিরোধের কারণে তারা সরে আসতে বাধ্য হয়েছিল। তবে রবিবার পেশমেরগা কমান্ডাররা জানিয়েছেন, তাঁরা আইএস অধিকৃত এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করেছেন। এ ছাড়া একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছেন। সূত্র : বিবিসি, সিএনএন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code