মস্কোয় ভয়াবহ ঝড়ে নিহত ১১, আহত ৭০

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭

মস্কোয় ভয়াবহ ঝড়ে নিহত ১১, আহত ৭০

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার প্রচণ্ড ঝড়ে অন্তত ১১ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। দুই ঘণ্টাব্যাপী ঝড়ের সময়ে শিলা পড়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে। মস্কোয় গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন মারাত্মক ঝড় হয় নি।

ঝড় চলাকালে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার বা ৭০ মাইল ছিল বলে মস্কোর আবহাওয়া দফতর জানিয়েছে। মস্কোতে ঝড়ো বাতাসের এমন প্রচণ্ড গতি খুবই বিরল বলেও উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

বাতাসের তীব্রগতিতে বিদ্যুতের খুটি উল্টে পড়েছে, তার লণ্ডভণ্ড হয়েছে এবং শত শত গাছাপালা উপড়ে পড়েছে। এ ছাড়া অনেক ভবনের কাঠামোগত ক্ষতিও হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code