মাত্র ৬০ হাজার টাকায় বেঁচে যাবে এই কিশোরের দু’চোখ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

মাত্র ৬০ হাজার টাকায় বেঁচে যাবে এই কিশোরের দু’চোখ

Manual4 Ad Code

সিলেটে বিশ্বনাথে এক হতদ্ররিদ্র কিশোর মারজান (১৭) মাত্র অল্প টাকার অভাবে নিজের দুচোখ হারাতে বসেছে। অথচ মাত্র ৬০ হাজার টাকার ব্যবস্থা হলে এবং দ্রুত চিকিৎসা করানো গেলে তার এক চোখ রক্ষা করা সম্ভব হবে। এজন্য তার বিধবা মা জাহেদা বেগম সমাজের বিত্তবানদের কাছে তার সন্তানের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরস্থ পার্শ্ববর্তী বিশ্বনাথ ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের বাসিন্দা মারজান পেশায় একজন নির্মাণ শ্রমিক।

Manual5 Ad Code

জানা গেছে , মারজানের বয়স যখন ৮ তখন তার বাম চোখে পর্দা পরে, সেই থেকে তার চোখের জ্যোতি কমতে থাকে। একদিকে পিতৃহীন আর অন্যদিকে অভাবের সংসারের কারণে সময়মত চিকিৎসা না করায় বাম চোখটি সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায় ।বাম চোখটি নষ্ট হওয়ার কারণে ডান চোখেও তার প্রভাব পড়ছে।

Manual5 Ad Code

প্রতিনিয়ত দ্রারিদ্রতার সাথে লড়াই করে যাওয়া মারজান যে বয়সে বই আর খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল , সে বয়সে থাকে হাতুড়ি আর কোদাল নিয়ে কাজে যেতে হয়। ইদানীং বাম চোখের অসহ্য যন্ত্রনা আর ডান চোখের জ্যোতি দিন দিন কমে যাওয়ায় কুঁড়ে ঘরে থাকা মারজানকে অন্যের জন্য আর আকাশচুম্বী ইমারত নির্মাণের কাজে যেতে হয় না।

Manual8 Ad Code

মারজানের মা জাহেদা বেগম জানান, চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব বাম চোখটি কেটে ফেলে দিয়ে, ডান চোখে একটি অপারেশন না করলে সেটিও অচিরে নষ্ট হয়ে যাবে।

তিনি জানান, এর জন্য চিকিৎসা সহ আনুসাঙ্গিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার টাকা। এর জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে তার সন্তানের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। তার মতে যদি একটি চোখ বাঁচানো যায় তাহলে অন্তত কোনমতে হলেও তার ছেলেটি কাজকর্ম করে বেঁচে থাকতে পারবে। এমতাবস্থায় সমাজের বিত্তবানরা একটু এগিয়ে আসলে এই কিশোর ছেলেটি হয়ত নতুন এক জীবনের সন্ধান পাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code