সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একজন মারা গেছেন। নিহতের নাম আব্দুল জলিল (২৮)। এর আগে সংঘর্ষে রুকেয়া বেগম (২২) নামের একজন মারা যান। এ সংঘর্ষ আরো কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিহতের লাশ উদ্ধার করে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্টু মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংষর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রুকেয়া বেগম ও জলিল মিয়া নিহত হয় এবং কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত রবিবার সকালে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি