সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী জাকির ওরফে জাহিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মাধবপুর থানার এএসআই মাহবুব গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন।
জাকির উপজেলা বাঘাসুরা ইউনিয়নের দিৎপুরা গ্রামের মৃত শানু উরপে ছানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জাকির কুমিল্লা ও মাধবপুরের দুটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
Design and developed by ওয়েব হোম বিডি