মাধবপুরে ডিশ লাইনের কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

মাধবপুরে ডিশ লাইনের কর্মচারীকে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে দুলাল মিয়া নামে ডিশ লাইনের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে উপজেলার ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলা নামক স্থানে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলীর পুত্র।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া (২৩) দীর্ঘদিন ধরে স্থানীয় নোয়াপাড়া ডিশ লাইনে লাইন মেরামতে কাজ করে আসছেন। শনিবার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলা নামক স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন দুলালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

Manual8 Ad Code

খবর পেয়ে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই ইব্রাহিক খলিলের নেতৃত্বে একদল পুলিশ দুলালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের নিয়ে এলে রাত একটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মৃত্যুর খবর শুনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code