মাধবপুরে পল্লী চিকিৎসক হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

মাধবপুরে পল্লী চিকিৎসক হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক আফজালুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

নিহত পল্লী চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া।

Manual7 Ad Code

 

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল পল্লী চিকিৎসক আফজালুর রহমানের। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে আফজালুরকে মারধর করেন। একপর্যায়ে মারা যান তিনি। পরদিন ২২ মার্চ এ ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code