মাধবপুরে প্রতিশোধ নিতে শ্বশুরকে হত্যা, জবানবন্দি

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

মাধবপুরে প্রতিশোধ নিতে শ্বশুরকে হত্যা, জবানবন্দি

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের চাঞ্চল্যকর কামাল হত্যার দায় স্বীকার করে জামাতা সাজু মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সাজিদুল ইসলাম পলাশ সাজু মিয়াকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শম্পা জাহানের আদালতে হাজির করলে বিচারক তার খাস কামরায় ঘাতক সাজু মিয়ার জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজিদুল ইসলাম পলাশ এর সত্যতা নিশ্চিত করেছেন।

জবানবন্দিতে ঘাতক সাজু বলেন, কয়েক মাস আগে তার শ্বশুর কামাল মিয়া টিউবওয়েল চুরির অপবাদ তুলে সাজু মিয়াকে জনসম্মুখে ঘরে আটকে রেখে মারধর করে। এতে সে তার শ্বশুরের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যার এক মাস আগে শায়েস্তাগঞ্জ থানায় তার বাড়ির পাশে সুতাং বাজারের এক কামারের কাছ থেকে ধারালো একটি বড় ছুরি ক্রয় করে রাতেই এটি শ্বশুর বাড়ির অদূরে একটি স্থানে মাটিতে পুঁতে রাখে। ঘটনার দিন ১৭ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ঘাতক সাজু শ্বশুরকে হত্যার উদ্দেশ্যে মাটির নিচে পুঁতে রাখা ছুরিটি নিয়ে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শ্বশুর কামাল মিয়াকে ঘুমন্ত অবস্থায় কোপায়।

Manual3 Ad Code

এ সময় কামালের চিৎকারে তার পরিবারের অন্য ৪ সদস্য ঘুম থেকে জেগে উঠে বাধা দিলে ঘাতক সাজু মিয়া তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শ্বশুর কামাল মিয়া মারা যান। ঘটনার পর থেকে ঘাতক সাজু মিয়া আত্মগোপনে ছিল।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোররাতে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা দুর্গম এলাকা বেলতলী গ্রাম থেকে সাজু মিয়াকে গ্রেফতার করে। ঘাতক সাজু মিয়া শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে। কামাল হত্যার ঘটনায় তার ভাই দুলাল মিয়া বাদী হয়ে জামাতা সাজু মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code