মাধবপুরে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

মাধবপুরে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

Manual7 Ad Code

এম এ কাদের হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার মাধবপুর প্রেম প্রস্তাব নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো অন্তত ১৫জন।

গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার আলাকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Manual8 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে আলাকপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে মাঞ্জু মিয়া (৩৫) মসজিদের পুকুরে গোসল করতে যায় এ সময় পুকুর ঘাটে বসা একই গ্রামের বেনু মিয়ার ছেলে সাব্বির জনৈক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে মাঞ্জু মিয়া প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

গুরুত্বর আহত অবস্থায় মাঞ্জু মিয়া (৩৫), মোছেনা খাতুন (৭০), মোস্তকিমা খাতুন (৩৫), জোরেনা খাতুন (২০), জমিলা খাতুন (৩০), আশরাফুল আলম (২০), সরলা খাতুন (৭০), রাকিবা খাতুন (৩০), গুলবাহার (৭০), হাবিবা খাতুন (১১), ছানু বেগম (৩৮), রানু বেগম (২২), আনুফা বেগম (৬০), রোকেয়া খাতুন (৩০)কে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

Manual3 Ad Code

মাঞ্জু মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঢাকা যাওয়ার পথে রাত প্রায় সোয়া ১১টার দিকে মাঞ্জু মিয়া নিহত হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code