মাধবপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৭

মাধবপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর নির্যাতনে নুরুন্নাহার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Manual8 Ad Code

নুরুন্নাহার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

Manual4 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন জানান, উপজেলার ধর্মঘর দেবনগর গ্রামের সালাউদ্দিন ও তার স্ত্রী নুরুন্নাহার বেগমের মাঝে বেশ কিছু দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে রোববার ভোরে সালাউদ্দিন নুরুন্নাহারকে বেধড়ক মারধর করেন। বিষয়টি টের পেরে স্থানীয় লোকজন এগিয়ে এসে স্বামীর নির্যাতনে আহত নুরুন্নাহারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code